1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমুদ্দিনে মসজিদের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমুদ্দিনে মসজিদের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমুদ্দিনে মসজিদের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

ভোলার তজুমুদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের জামে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা ভয়ে প্রতিবাদ না করলেও চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের ফার্মেসী ব্যবসায়ী মাহবুব নামের এক ব্যক্তি মসজিদের মুসুল্লি ও এলাকাবাসীর বাধা উপেক্ষা করে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণ করছে ।

 

জানা যায়, ইয়াছিনগঞ্জ কোড়ালমারা বাজারের জামে মসজিদটি প্রায় ২৫/৩০ আগে স্থানীয় মুসুল্লীদের উদ্যোগে স্থাপিত হয় । বিশিষ্ট সমাজ সেবক আঃ মতিন ও আবুল বাশার মৌলভি উক্ত মসজিদের জমি দান করেন এবং সার্বিকভাবে সকল সহযোগিতা করে আসছেন। সম্প্রতি বাজার বড় হওয়ায় ও মুল্য বৃদ্ধি পাওয়ায় মসজিদের জমির প্রতি নজর  পড়ে স্থানীয় প্রভাবশালী ভুমিদস্যু দলের।

 

এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি নুরুল আমিন ও সাধারন সম্পাদক মঞ্জু জমাদার  জানান, মসজিদের জায়গায় দোকন নির্মানের ব্যাপারে মুসুল্লি বা কমিটির কোন অনুমোদন নেই ।

 

ইয়াছিনগঞ্জ কোড়ালমারা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জু হাওলাদার জানান, কোড়ালমারা বাজারের জামে মসজিদের মিন্বারের ওয়াল ভেঙ্গে দোকান ঘর নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি কিছুই জােনা নেই ।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন