1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা বহিস্কার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা বহিস্কার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩২১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

সাতক্ষীরার তালায় চাঁদার টাকা না পেয়ে সুনীল চক্রবর্তী (৬৫) নামে এক সাংবাদিকের পিতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে নাজমুল হোসেন রানা নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

সর্বশেষ গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সুনিল চক্রবর্তী তালা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তীর পিতা ও  হাজরাকটি এলাকার একজন আদর্শ কৃষক। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা নাজমুল হোসেন রানা উপজেলার হাজরাকাটি এলাকার রাজ্জাক সরদারের পুত্র ও খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকের পিতা সুনীল চক্রবর্তী জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে  শেখ হাসিনা  ভারতে পালিয়ে গেলে ছাত্রদল নেতা পরিচয়ে রানা পূর্বের তুলনায় বেপরোয়া হয়ে ওঠে। এমনকি উপজেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে গত কয়েক মাস যাবত এলাকায় গড়ে তুলেছে মাদক সেবন ও চাঁদাবাজির অভয়অরন্য হিসেবে।

তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার পাশাপাশি তার পুত্র ঠিকাদারি করে আসছেন দীর্ঘদিন যাবত। এছাড়াও তারা সাধারণ সংখ্যালঘু পরিবারের হওয়ায় গত কয়েকমাস যাবত রানা নামের ওই চিহ্নিত মাদককারবারী তাদের থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছিল। সর্বশেষ দু’ দিন তার ছেলে তপন বাড়িতে না থাকায় ওই বহিষ্কৃত ছাত্রদল নেতা তার কাছে মাদক সেবনের টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। ওইদিন ১৪ জুলাই সন্ধ্যায় তিনি বাড়ির পাশ্ববর্তী হাজরাকাটি বাজারে এলে রানার নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই তিনি ছেলে তপনকে নিয়ে ঘটনার বিষয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ থানায় অভিযোগ দায়েরের বিষটিকে কেন্দ্র করে আজ বুধবার সকালে তিনি বাড়ির পাশ্ববর্তী হাজারকাটি বাজারে গেলে রানার নেতৃত্বে তাকে বেধড়ক পেটাতে থাকে ও অভিযোগ কেন করলো সে বিষয়ে জানতে চায়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, মাদক সংক্রান্ত বিষয়ে নাজমুল হোসেন রানা নামের ওই সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সে হাজারকাটি গ্রামের  লুৎফর শেখ, পল্টু শেখ, মেহেরুল সরদারের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদার টাকা না পেয় তাদেরকেও সে মারপিট করে। যদিও তার আগেই মাদককান্ডে জড়িত থাকার দায়ে বখে যাওয়া এ মাদককারবারীকে বহিষ্কার করে ছাত্রদলের সংশ্লিষ্ট ওই কমিটি।

বিস্তারিত জানতে বহিষ্কৃত ছাত্রদল নেতার ব্যবহৃত মোবাইল নম্বরে একধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল না রিসিভ করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাইনুদ্দীন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন ঘটনার তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনে আশ্বস্ত করেছেন তিনি।

সর্বশেষ এমন পরিস্থিতে সাংবাদিক তপনের পরিবার সহ স্থানীয় ভুক্তভোগীরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন