1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়ে লালমোহন হাসপাতালে তজুমদ্দিনের দুই নারী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়ে লালমোহন হাসপাতালে তজুমদ্দিনের দুই নারী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়ে লালমোহন হাসপাতালে তজুমদ্দিনের দুই নারী

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩২ বার পঠিত
Spread the love

তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন পাশর্^বর্তী তজুমদ্দিন উপজেলার দুই নারী।

শুক্রবার (৯ ডিসেস্বর) সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোড়ালমারা গ্রামের মহসিন মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই বাড়ির ইউসুফ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (২৫) ও মৃত অলি হাওলাদারের স্ত্রী নাজমা বেগম (৫০)। আহতরা জানান, তাদের বাড়ির বেড়া ভেঙে পেছনের জমিতে পাওয়ার টিলার নিচ্ছিলেন একই বাড়ির শফিউল্যাহ। বেড়া নষ্টের কথা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে শফিউল্যাহ ও তার লোকজন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুলের ইন্ধনে শাহানুর ও নাজমা বেগমের উপর হামলা চালায় শফিউল্যাহ ও তার লোকজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য বাবুল বলেন, আমি দু‘পক্ষকে রাগারাগি করে ঝগড়া বন্ধ করার ব্যবস্থা করেছি। এদিকে শফিউল্যাহর ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্তে একপক্ষ থেকে অভিযোগ পেয়েছি। অপরপক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন