1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দাবি আদায়ে ফের অবস্থান ধর্মঘটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দাবি আদায়ে ফের অবস্থান ধর্মঘটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দাবি আদায়ে ফের অবস্থান ধর্মঘটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদয়ালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে আবারও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকগণ।

রবিবার (১৯ জানুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু হয়। আজ

সোমবার অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

এছাড়াও বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উপদেষ্টা, এসএম জয়নুল আবেদীন জিহাদি, সভাপতি, কাজী মোখলেসুর রহমান
সহসভাপতি শামসুল আলম, নুরুল আমিন, আল আমিন, আবদুল হান্নানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে ১৫১৪ টি মাদ্রাসা অনুদানভুক্ত হলেও সারাদেশে বর্তমানে প্রায় ৮ হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। বিনা বেতনে এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ বছরের পর মানবেতর জীবনযাপন করলেও কখনও কেনো সরকারের মন গলেনি। তাই ধর্মীয় শিক্ষার স্বার্থে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন