1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুই হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুই হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুই হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৭৫৫ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন 

ভোলার লালমোহনে প্রধানানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রায় ২ হাজার হতদরিদ্রদের মধ্যে এই উপহার বিতরণ করেন। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ ঈদ উপহার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপযাপন করার জন্য আমি আমার নির্বাচনি এলাকায় আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি।

এমপি শাওন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এইজন্যই আওয়ামীলীগ সরকারকে বারবার দরকার।

লালমোহন পৌরসভা আওয়ামীলীগ, পৌরসভা মহিলালীগ, পৌরসভা যুব মহিলালীগের আয়োজনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামীিেলগর যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা মহিলালীগের সভাপতি সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, পৌরসভা যুবমহিলালীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক ইয়াছমিনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন