1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকিতে চাঁদার দাবিতে গণঅধিকারের আহবায়ক কর্তৃক এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ মবসস্ত্রাসের ঘটনাটি ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মুরাদিয়ার প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এসময় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মুন্না জহিরের নেতৃত্বে ৭/৮জন উচ্ছৃঙ্খল যুবক ওই কক্ষে ঢুকে হাফিজুর রহমান ফোরকানের ওপর চড়াও হয়ে এলোপাথারি চর-থাপ্পর, কিলঘুষি মেরে এক পর্যায়ে টেনে হিচড়ে বাইরে বেড় করে বেধরক মারধর করতে থাকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ লোকজন জড়ো হলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

 

মারধরের শিকার মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের অভিযোগ, গণঅধিকারের আহবায়ক মুন্নাজহির বেশ কয়েকদিন যাবৎ তার কাছে দল চালাতে খরচ লাগে এজন্য কিছু টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকজন নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। বিষয়টি ইউএনওকে অবহিত করে এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

 

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তর্কবিতর্ক হয়েছে। তবে মারধরের অভিযোগ সঠিক নহে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন