
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দুমকিতে কাতার প্রবাসি স্বামীর ওয়ারিশি ও ক্রয়কৃত জমিতে জোরপূর্বক বসত:ঘর তুলে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী স্বামীর চাচা সম্পর্কে চাচা শশুর তাদের ভোগদখলীয় আকর্ষণীয় প্লটে রাতারাতি বসত:ঘর তুলে দখলের অপচেষ্টা চালাচ্ছেন। উপজেলার আঙ্গারয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত মফেজ সর্দারের বাড়িতে এমন জবরদখল চেষ্টার ঘটনাটি ঘটেছে।
গত রবিবার বিকেলে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাতার প্রবাসি মেহেদি হাসান নান্নু সর্দারের স্ত্রী মোসা: আখি আক্তার প্রতিপক্ষ চাচা শশুর সহিদ সর্দারসহ তার পরিবারের বিরুদ্ধে তাদের সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে
আখি আক্তার অভিযোগ করে বলেন, প্রবাসি স্বামী নান্নু সর্দারের ঝাটরা মৌজার ৪৯নং খতিয়ানের ৩১১ নং দাগের রেকর্ডিও জমি জোর পুর্বক দখল করে বাড়ি নির্মানের চেষ্টা করে আসছে প্রতিপক্ষ সহিদ সর্দার ও তার পরিবারের লোকজন। গত ১১ মে সকালে উল্লেখিত জমিতে জবরদখলে বাঁধা দিতে গেলে তাকে মারধর করে এবং খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয়। এঘটনায় পরদিন ১২ মে পটুয়াখালী আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ৫১/২০২৫। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা ভুমি অফিসকে মালিকানা যাছাই করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ভূমি অফিস কর্তৃক সরেজমিন তদন্তের জন্য ২৬ মে তারিখ ধার্য্য আছে। অপর দিকে থানা পুলিশ উল্লেখিত জমিতে ১৪৪ জারী করতঃ উভয় পক্ষকে কাগজপত্রসহ আাগামী ২জুন পটুয়াখালীর অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে হাজির হতে নির্দেশনা দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সহিদ সর্দারগংরা গতি ২২ মে সকালে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মানে লেবার নিয়ে কাজ শুরু করে। নিরুপায় হয়ে তিনি ( আখি আক্তার) দুমকি থানায় ফোন দিয়ে জানালে এসআই আমিনুলের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থলে এসে ১৪৪ধারা বলতৎ রাখতে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এসময় সহিদ সরদারের তিন মেয়ে পুলিশের সামনে তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগালসহ প্রাণ নাচের হুমকি দেয়। প্রতিপক্ষের হুমকিতে প্রবাসির স্ত্রীসহ পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের হাত থেকে রক্ষা পেতে তিনি স্থানীয় প্রশাসনসহ দেশবাসীর সহযোগীতা কামনা করেছেন।