1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বখাটের হামলায় নারীসহ আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বখাটের হামলায় নারীসহ আহত-৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে বখাটের হামলায় নারীসহ আহত-৩

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪২ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে বাড়ীর সামনে আড্ডাবাজির প্রতিবাদ করায় নারীসহ এক পরিবারের ৩জনকে পিটিয়ে আহত করেছে সংঘনদ্ধ বখাটেচক্র। গতবুধবার দুপুরে উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকার সর্বজন পরিচিত প্রবীণ ব্যক্তিত্ব আবদুল মতিন (সবুজ) মোল্লার বাড়ির সামনে জনৈক ছালাম শরীফের ছেলে ইছা শরীফ (১৯)ও নিরব(২৫) শরীফের নেতৃত্বে ১০/১২জন নেশাসক্ত বখাটে যুবক নিয়মিত আড্ডাবাজি, স্কুল শিক্ষার্থীদের উত্যক্তসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইছা শরীফ ও নিরবের নেতৃত্ব ১০/১৫জনের একটি বখাটে বাহিনী ওই বাড়িতে ঢুকে গৃহকর্তা আবদুল মতিন সবুজ মোল্লা(৭১) তার স্ত্রী ও ছেলে এমবিবিএস ডাক্তারকে এলোপাথারী মারধর করে ও আসবাবপত্র ভাংচুর করে দ্রুত চলে যায়। এব্যাপারে আবদুল মতিন সবুজ মোল্লা উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান ও যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপণ শরীফের হস্তক্ষেপে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয় শালিস বিচারের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, হামলাকারী বখাটেরা স্থানীয় যুব ও ছাত্রদলের কর্মী সমর্থক হওয়ায় ইচ্ছাসত্যেও আইনগত পদক্ষেপ গ্রহনে সাহস পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন