1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদ করায় বাবাকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদ করায় বাবাকে মারধর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদ করায় বাবাকে মারধর

দুমকি .(পটুয়াখালী)প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পঠিত
Spread the love

দুমকি .(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়ে ও স্কুল শিক্ষক বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে মাসুম নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে বাবা ও মেয়ে হাসপাতালে চিকিৎসধীন আছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মাধ্যমিক স্কুলের শিক্ষক মো: শাহ ইয়ার গাজীর সরকারি জনতা কলেজ পড়ুয়া মেয়ে উম্মে হানী (১৭)কে কলেজে যাওয়ার পথে প্রাই প্রেমের প্রস্তাব নিয়ে উত্ত্যক্ত করতেন একই এলাকার এলেমদ্দীন হাওলাদারের মেয়ের ঘরের নাতি মাসুম(২০)। মাসুমের বাবা মো: লিটন শ্বশুরবাড়ি থাকার সুবাদে একই এলাকায় তাদের বসবাস। প্রতিদিনের ন্যয় রবিবার দুপুরে উম্মে হানী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে বখাটে যুবক মাসুম পথ আটকে প্রেমের প্রস্তাব দেন এবং বলেন প্রস্তাবে রাজি না হলে উঠিয়ে নিয়ে বিয়ে করবেন। মাসুমের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় উম্মে হানিকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করলে বাবা শাহ ইয়ার গাজী প্রতিবাদ করায় তাকেও মারধর করে এবং দেখে নেয়ার হুমকি দেন। এবং এই ঘটনা কারও কাছে বলাবলি করলে উম্মে হানীকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বলে পুলিশী হয়রানি করবেন বলে যানান। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মাসুমের বাবা লিটন খান বলেন, উত্ত্যক্ত বা শ্লীলতাহানির ঘটনা সম্পূর্ণ মিথ্যা উল্টো আমার ছেলেকে অই মেয়ে প্রেমের প্রস্তাব দেন আমার ছেলে তা প্রত্যাখ্যান করায় উল্টো আমার ছেলেকে তারা মেরেছে।
এদিকে তথ্য জানতে অভিযোগ তদন্তকারী দুমকি থানার এসআই মাসুদকে ফোন দিলে তিনি সম্পুর্ন বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন এবং বলে কোন ইভটিজিং বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি বিষয়টি কথা কাটাকাটি ও উভয় পক্ষে মারামারি হয়েছে।
দুমকি থানা অসি তদন্ত শফিকুর রহমান বলেন, বিষয়টি আমি দেখতেছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন