1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দেশকে এগিয়ে নিতে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে -ড,মির্জা গালিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দেশকে এগিয়ে নিতে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে -ড,মির্জা গালিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশকে এগিয়ে নিতে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে -ড,মির্জা গালিব

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ড. মির্জা গালিব।

শুক্রবার (৪ জুলাই) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ভেদরগঞ্জ উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের দেশের শহর থেকে নিয়ে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গায় সাধারণ নাগরিকদের মধ্যে বিভাজন ছড়িয়ে দেয়া হয়েছে। দল-মত-ধর্ম—এসব নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরির এখন সময় নয়। সব কিছুর উর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে যুব সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে।”

ড. গালিব আরও বলেন, “একটি দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছরের দরকার হয় না। একটি প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য দরকার যুবকদের অংশগ্রহণ এবং সঠিক নেতৃত্ব। এর প্রমাণ আমরা পাই চব্বিশের গণভ্যুত্থানে। মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার মতো একটি শক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। আজকের এই তরুণ প্রজন্মকে দিয়ে সব কিছু সম্ভব। তারাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী, শরীয়তপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ আজহারুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন জামায়াতে ইসলামী জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিকদার মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন