1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চার শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চার শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চার শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাহিদ দুলাল, লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের চেয়ারম্যান জনাব ব্যারিস্টার মোঃ আব্দুর রাহমান খোকার অর্থায়নে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে প্রায় চার শতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন উপজেলার প্রধান উপদেষ্টা ও লালমোহন উপজেলা জামায়াতের আমির  মুহাদ্দিস মোঃ আব্দুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন- তজুমদ্দিন এর ধলিগৌরনগর ইউনিয়ন উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান, সেক্রেটারি কাজী মফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ ফারুক, ওয়ার্ড সভাপতি মাওঃ ফখরুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম ফরাজী, ভোলা ছাত্র ফোরামের আহ্বায়ক রবিউল ইসলাম রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন উপজেলার প্রধান সমন্বয়ক জনাব মোঃ সিদ্দিকুর রহমান শান্ত।  ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগী সংগঠন হিসেবে ধলিগৌরনগর সমাজকল্যাণ পরিষদ সার্বিক সমন্বয় করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন