1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে আদনান নামের দুই বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পৌরসভার ১১ নং ওয়ার্ডের বকসি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আদনান উপজেলার চরভূতা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফরাজীর বাড়ির অপু ফরাজির ছেলে।

শিশুর মামা রাকিব বকসি জানান, মঙ্গলবার দুপুরের বাড়ির উঠোনে খেলতে ছিলো আদনান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি শুরু করলে বাড়ির পুকুরে শিশু আদনানকে ভাসতে দেখে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভিাগে নিয়ে আসি।  জরুরী বিভাগের ডাক্তার আদনানের শারীরিক অবস্থা পর্য়বেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করে।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানা অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন