1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের পরীক্ষায় ১৭তম স্থান পেলো কলাপাড়ার ফারজানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের পরীক্ষায় ১৭তম স্থান পেলো কলাপাড়ার ফারজানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের পরীক্ষায় ১৭তম স্থান পেলো কলাপাড়ার ফারজানা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়াঃ
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের ২০২৪ সনের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করেছে কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ফারজানা।
সে মোঃ মোশারফের কন্যা। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে সনদ প্রদান করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আসাদুজ্জামান বলেন, “ফারজানার এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজ সে এই অবস্থানে পৌঁছেছে। আমরা আশা করি, সে ভবিষ্যতে আরও ভালো করবে এবং আল্লাহর কোরআন ও দীনের আলো ছড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের কারণেই প্রতিবছর ভালো ফলাফল অর্জিত হচ্ছে।
ফারজানার এই সফলতায় তার পরিবার, শিক্ষকমণ্ডলী ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন