1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের হামলা ও সংঘর্ষে আহত -৯ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের হামলা ও সংঘর্ষে আহত -৯ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের হামলা ও সংঘর্ষে আহত -৯

আব্দুল আলিম খান,পটুয়াখালী
  • প্রকাশিত : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১৬ বার পঠিত
Spread the love

আব্দুল আলিম খান,পটুয়াখালী

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে ভাই-বোনসহ ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আনোয়ার চৌকিদার (৫০), হারুন চৌকিদার(৪০), পিয়ারা বেগম(৬০), হনুফা বেগম(৩০), পিয়ারা বেগম( ৩০) ও মোঃ আল-আমিন চৌকিদার (২০)। এরা সবাই একই পরিবারের লোক। অপর আহত তিনজনের নাম জানা যায়নি। তবে তারা সবাই পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আনোয়ার চৌকিদার বলেন, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে প্রতিপক্ষের বাড়ির পাসের রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলাম। এসময় কোনকিছু বুঝে ওঠার আগেই আমার উপরে হামলা চালায় জলিল চৌকিদার(৫০), মনা চৌকিদার(৫৫), শাহীন চৌকিদার (২৫),মহিউদ্দিন চৌকিদারসহ ৮/১০ জন লোক। তাদের মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে আমার ছোট ভাই হারুন প্রতিপক্ষের বাড়িতে যায় আমাকে মারধরের বিষয়টি জানার জন্য। এসময় হারুনের উপরে হামলা চালায় এবং কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে আমার ছোট বোনসহ আরো চারজন হামলার শিকার হয়েছে। জমি সংক্রান্ত ও নির্বাচনী পূর্ব বিরোধের কারনে এঘটনা ঘটেছে।

অভিযুক্ত জলিল চৌকিদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, একই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। তবে ওই রাস্তায় আনোয়ার চৌকিদার গং মাটি দিয়ে অটোরিকশা আনা-নেওয়া করেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই রাস্তা দিয়ে আমার চাচা ধান মাড়াইয়ের মেশিন নিতে চাইলে তারা বাধা দেয় এবং তাকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে মারামারি হয়েছে।

আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক চৌকিদার বলেন, মারামারির বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষের কাছে স্টাম্প চেয়েছিলাম। তবে একপক্ষ থানায় অভিযোগ করেছেন। পরে অপর পক্ষকেও থানায় অভিযোগ করতে বলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন