1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী জেলা বিএনপির মৌন মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী জেলা বিএনপির মৌন মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালী জেলা বিএনপির মৌন মিছিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে ছয় হাজার মাইল দূরে লন্ডনে বসে তারেক রহমান রিমোট কন্ট্রোল দিয়ে এত বড় একটি দল পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. ইউনুসের সঙ্গে নির্বাচন নিয়ে তার যে কথা হয়েছে সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

তারেক রহমানের ভাষ্যমতে আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোন নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। আমাদের সবার কাজ হল এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। শুক্রবার দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া এবং মৌন মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। নেতাকর্মীদের হত্যা ও গুম করা সহ মামলা দিয়ে হায়রানী করেছে। আমাদের সন্তানেরা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে। তাদের দেখাদেখি অবিভাবক, শিক্ষক সহ সারা দেশ তাদের সাথে মাঠে নেমেছে। ফ্যাসিস্ট সরকার দুই হাজারের উপর ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনো অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের স্মরণ ও আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রের নির্দেশে দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।
এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের মদীনা মসজিদে জুলাই আগস্ট গণঅভ্যুত্থ্যানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন