1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী ডিবির অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার -৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী ডিবির অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার -৩ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী ডিবির অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার -৩

আবদুল আলীম খান (আকাশ), পটুয়াখালী
  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পঠিত
Spread the love
আবদুল আলীম খান (আকাশ), পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ডিবি’র জালে ৮০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার সিকদার পাড়া এলাকার পূর্ব বড় ভেওলা’র মৃত. ইব্র্রাহীমের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম(৫০), ওই একই এলাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ সালাউদ্দিন (২২) এবং পটুয়াখালী জেলার গলাচিপা’র চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া ৩নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ জাফর হাওলাদার(৩৫)।
রবিবার(২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নিমদী এলাকার মোঃ হানিফ মৃধা’র(৭০) টিনসেড বসত ঘরের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের কাছ থেকে মাদক কারবারি কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ও ৩ টি সিম জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের নামে বাউফল থানায় মাদক সংশ্লিষ্ট মামলা হয়েছে।গলাচিপা’র মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে জাফর হাওলাদার এছাড়াও ২টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী।  তাদেরকে আজ(২৬ নভেম্বর) কোর্টে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নিমূর্লে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন