1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে অব্যবহৃত কমিউনিটি সেন্টারে ভুতুরে পরিবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে অব্যবহৃত কমিউনিটি সেন্টারে ভুতুরে পরিবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে অব্যবহৃত কমিউনিটি সেন্টারে ভুতুরে পরিবেশ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

 

পটুয়াখালীর দুমকি উপজেলার একটি সরকারি কমিউনিটি সেন্টার দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থেকে ভুতুরে রূপ নিয়েছে। প্রায় তিন যুগ আগে নির্মিত এ ভবনের চারপাশে এখন গাছপালা জন্মেছে এবং জমে আছে জলাবদ্ধতা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে মোল্লাবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ ভবনের দেয়াল ভেঙে পড়ছে, চারপাশেও দখল হয়ে গেছে জমি। স্থানীয়দের অভিযোগ, ভবনের পূর্ব ও উত্তর পাশের কিছু জমি আশপাশের বাসিন্দারা দখল করে নিয়েছেন।
জানা যায়, ভবনটি প্রথমে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস ও সর্বশেষ পশু হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে ভবনটি সম্পূর্ণ অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে আছে।

সাবেক ইউপি সদস্য হারুন মোল্লা জানান, তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলীর উদ্যোগে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। জমির মালিক হাজী আবদুল মান্নান মোল্লা ও ইউনুস মোল্লা প্রায় ১২ শতক জমি সরকারি কাজে দান করেছিলেন।

হাজী আবদুল মান্নান মোল্লা বলেন, আমরা চাই এ ভবন ও জমির সঠিক ব্যবহার হোক। উপজেলাবাসীর দাবি অনুযায়ী এখানে ফায়ার সার্ভিস অফিস স্থাপন করা যেতে পারে।”

স্থানীয় বাসিন্দা আ: ছত্তার জানান, ভবনটি সংস্কার করে নতুন অফিস চালু করা হলে এলাকাবাসী উপকৃত হবেন। ৫ নং শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন