1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে মাহিন্দ্রা গাড়ি উল্টে আহত - ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে মাহিন্দ্রা গাড়ি উল্টে আহত - ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে মাহিন্দ্রা গাড়ি উল্টে আহত – ৫

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে কুকুর বাঁচাতে আকস্মিক ব্রেক করায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে পাঁচ যাত্রী আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে লেবুখালী-দুমকি-চরগরবদি সড়কের রাজাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর একজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল, একজনকে সেনানিবাসের সিএমএইচে এবং বাকিদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন-মো. হারুন অর রশিদ (৫০), মো. বাবুল হোসেন (৫৮), জুয়েল মোল্লা (২৮), নুরজাহান (৫০) ও বাবু (৩০)।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, লেবুখালী থেকে চরগরবদি যাওয়ার পথে একই দিকের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্রার সামনে হঠাৎ ২–৩টি কুকুর দৌড়ে আসে। চালক তা এড়িয়ে যেতে জোরে ব্রেক করলে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন