1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের  প্রথম পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি ভোলার লালমোহনের সন্তান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ করতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্ব দেওয়া হবে।
ডক্টর রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে  প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে  কাজ করেছেন। চাকরি জীবনের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ বছর যাবৎ কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন