1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি শিক্ষক হেনস্থার ঘটনায় ইউনিক পরিবহনের চালক-হেল্পার চাকরিচ্যুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি শিক্ষক হেনস্থার ঘটনায় ইউনিক পরিবহনের চালক-হেল্পার চাকরিচ্যুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পবিপ্রবি শিক্ষক হেনস্থার ঘটনায় ইউনিক পরিবহনের চালক-হেল্পার চাকরিচ্যুত

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে দুবর্যবহার এবং প্রাণনাশের হুমকির ঘটনায় ইউনিক পরিবহনের চালক ও হেল্পারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

ইউনিক পরিবহনের প্রশাসক এম এ মিন্টু স্বাক্ষরিত অফিস আদেশে চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত চালক জসিম উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ তাঁরিকাটা গ্রামের বাসিন্দা এবং তার ছেলে শাকিল ওই বাসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

গত ৪ আগস্ট কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে পবিপ্রবির কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান মিয়া মুন্না ও তিন শিক্ষার্থীকে হেনস্থা, দুবর্যবহার ও হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কুয়াকাটাগামী একটি বাস ক্যাম্পাসে নিয়ে আসে।

পরে ৫ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ইউনিক পরিবহনের কর্মকর্তাদের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীরা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক বা শিক্ষার্থীরা চাইলে অভিযুক্তদের বির“দ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন এবং এতে ইউনিক পরিবহন কোনো বাধা দেবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে চালক ও তার ছেলের বির“দ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত নেয়। প্রক্টর আবুল বাশার খান জানান, এ ধরনের হেনস্থা ভবিষ্যতে কেউ যেনো করার দুঃসাহস না দেখায়, আজকের এই ব্যবস্থা তা-ই প্রমাণ করে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন