1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত
Spread the love
মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট. মো. জাবির হোসেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় সকাল ১০টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমার মরহুম পিতা হাজী মো. আ. মজিদ মিয়া ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একান্ত সহচর। বঙ্গবন্ধু ও পিতার আদর্শ অনুসরণ করে আমি আয়ামীলীগের রাজনীতি করে আজ আমি পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সামাজিক কর্মকান্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত দক্ষিণের এই জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন