1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় এসডিএফ'র দিনব্যাপী যুব উৎসব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় এসডিএফ'র দিনব্যাপী যুব উৎসব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটায় এসডিএফ’র দিনব্যাপী যুব উৎসব

মাহমুদুর রহমান রনি , বরগুনা
  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪৫৬ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি , বরগুনা

বরগুনার পাথরঘাটায় র‌্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী  যুব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলিহুড ট্রান্সফরমেশন  প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই যুব উৎসবের আয়োজন করে।

 

বুধবার  ( ৬মার্চ ) সকালে এক বণার্ঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, এসডিএফ এর আঞ্চলিক কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন এসডিএফ এর সিএফ শাবুদ আল ইসলাম রিপন, নার্গিস খানম,মোহাম্মদ আল মামুনসহ প্রকল্প এলাকার যুব ও মৎস্যজীবী সদস্যবৃন্দ।

পাথরঘাটা  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটার এসডিএফ এর ক্লাস্টার অফিসার প্রশান্ত কুমার কুন্ডু।

 

দিনব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি  অনুষ্ঠান শেষে বিকেলে অংশগ্রহণকারীদে মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পদ্মা ও রুহিতা গ্রামের  নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী ৩ জন  শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ৫০ হাজার টাকার দ্বিতীয় ধাপে প্রতিজনকে  ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

এসডিএফ’র ক্লাস্টার অফিসার  প্রশান্ত কুমার কুন্ডু বলেন, জেলে পরিবারের যুবক-যুবতীদের জেলে পেশা ছেড়ে অন্যান্য পেশায় নিয়োজিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। পাথরঘাটায়  ১৪৮ যুবককে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্য থেকে  ১০৪ যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন