1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় সিসিডিবি'র শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় সিসিডিবি'র শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটায় সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পঠিত
Spread the love
মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
পৌষের পর মাঘের শুরুতেই কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল বরগুনাসহ বিভিন্ন জেলার মানুষ। টানা শৈত্যপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। কখনো মৃদু আবার কখনো মাঝারি, কখনো আবার বৃষ্টি । ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র মানুষ শীতের কাছে অসহায় হয়ে পড়েছে।  এসব অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। উপকূলীয় অঞ্চল  বরগুনা পাথরঘাটায় ১০০ জন অসহায় দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ টি কম্বল, ১টি গলাবন্ধনীসহ টুপি, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা, ১ টি মেরিল পেট্রোলিয়াম জেলী।
রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার পরে সিসিডিবি- পিসিআরসিবি প্রকল্প ফেইজ -২ এর বাস্তবায়নে ব্রেড ফর দি ওয়ার্ল্ড জার্মানির অর্থায়নে  রুহিতা, পদ্মা, চরলাঠিমারা সিসিআরসির আয়োজনে ভিন্ন ভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে।
 বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল, সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, রুহিতা সিসিআরসির সভাপতি জাকির খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পদ্মা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ রেজা , চরলাঠিমারা সিসিআরসির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রতন বিশ্বাসসহ  সিসিআরসির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন