1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

তৌহিদ হোসেন উজ্জ্বল বাউফল
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি এলাকায় পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা দিয়ে হয়রানি ও অত্যাচারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকার বিভিন্ন ব্যক্তিকে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, এসব মামলার কারণে বহু পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আব্দুর রহিম মৃধার ছেলে মো. আল-আমীনের বিরুদ্ধে প্রায় ১০টি মামলা দিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে হয়রানি করা হয়েছে। এছাড়া স্থানীয় একটি বিরোধের সালিশ-মীমাংসা করতে আসা আহাদুল ইসলাম টিপুর বিরুদ্ধেও মাদকসহ তিনটি মামলা দেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন মানুষকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে এবং ব্যক্তিগত বা উদ্দেশ্যপ্রণোদিত কারণে এসব মামলার মাধ্যমে তাদের হয়রানি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসী বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। মানববন্ধন উপস্থিত ছিলেন আঃরহিম মৃধা, মোঃআসাদুল, মোঃ ইসমাইল, মোসাঃরাহিমা বেগম, জেরিন বেগম  সহ কয়েক শত লোকজন।

এবিষয়ে  পিআইও নাসির উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন করলে ফোন টি বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন