1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপ-শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপ-শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপ-শাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত
Spread the love

রফিক সাদী

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাসানুজ্জামান, সিনিয়র অফিসার (সিভিল) সফিকুল ইসলাম, উপশাখার কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মো. ওসমানগণি, মো. নাজমুল হক।

ইসলামিক কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখার কর্মকর্তা মো. তাওসিফ।

প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে ভোলার কুঞ্জেরহাট উপশাখায় চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহকবৃন্দ আরও দ্রুত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন