1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন

টানা চতুর্থবারের মতো ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছ্ াজানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোলা-৩ আসন থেকে টানা চতুর্থবারের মতো আমাকে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথা দিচ্ছি; লালমোহন-তজুমদ্দিনের প্রতিটিখাতের আরো উন্নয়ন করা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে লালমোহন-তজুমদ্দিন উপজেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন