1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফুটপাতে তাবিজ বাঁধাই করে চলছে ছাদেকের জীবিকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফুটপাতে তাবিজ বাঁধাই করে চলছে ছাদেকের জীবিকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ফুটপাতে তাবিজ বাঁধাই করে চলছে ছাদেকের জীবিকা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৩৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

দাদা থেকে বাবা। বাবা থেকে এখন নিজে। এই বংশপরম্পরায় প্রায় ৪৫ বছর ধরে তাবিজ-কবজ বাঁধাই করে জীবিকা নির্বাহ করছেন বৃদ্ধ মো. ছাদেক। ভোলার লালমোহন পৌরসভার সার-বীজ পট্টি এলাকার ফুটপাতে বসে বছরের পর বছর তাবিজ আর কবজ বাঁধাই করে আসছেন তিনি। একই সঙ্গে সেখানে তাবিজ-কবজের খোসাও বিক্রি করেন ৬০ বছর বয়সী বৃদ্ধ ছাদেক। ফুটপাতের এই ছোট্ট দোকানটিই তার আয়ের প্রধান উৎস। যেখানের আয় দিয়েই চলে তার পরিবার। বৃদ্ধ মো. ছাদেক লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রামের ফোনারী বাড়ির বাসিন্দা।

বৃদ্ধ মো. ছাদেক ফোনারী বলেন, বাপ-দাদারা এই কাজ করেছেন। আমার পনের বছর বয়স থেকে তাদের কাছ থেকে শিখে নিজেই এখন তাবিজ-কবজ বাঁধাইয়ের কাজ করছি। পাশাপাশি পাইকারি হিসেবে তাবিজ-কবজের খোসাও বিক্রি করি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বসে এ দোকান করছি। এতে করে গড়ে দৈনিক এক থেকে দেড় হাজার টাকার মতো উপার্জন করি। খরচ বাদে যেখান থেকে লাভ হয় ছয়-সাতশত টাকা।
তিনি আরো বলেন, এই দোকানের আয় থেকে সংসার চলে। পাঁচ ছেলে-মেয়ের মধ্যে দুই মেয়েকে এই দোকানের আয় দিয়েই বিয়ে দিয়েছি। এছাড়া দুই সন্তানের মধ্যে একজন বিয়ে করে পরিবার নিয়ে চট্টগ্রাম থাকে। বর্তমানে সংসারে স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এই তাবিজ-কবজ বাঁধাই আর এসবের খোসা বিক্রি করেই এখন সংসার চালাচ্ছি। এতেই আল্লাহ অনেক ভালো রেখেছেন। আমার কারও কাছে তেমন আর কোনো চাওয়া-পাওয়া নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন