1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার – এমপি শাওন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২২২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,  আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষা ব্যবস্থান উন্নতি হয়। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে বসে এখন কলেজে পড়াশুনার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশুনা করতে হবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকতে হবে।

বুধবার সকালে প্রথমে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এবং লালমেহান করিমুনন্নেছা হাফিজ মহিলা কলেজের ২০২৪ সালে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফারজানা চৌধুরী রত্না, গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল জলিল, করিমুনন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্বাছ উদ্দিন, উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, আওয়ামীলগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ বিভিন্ন নেতাকর্মী, কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন