1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই - বিচারপতি এ কে এম আব্দুল হাকিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই - বিচারপতি এ কে এম আব্দুল হাকিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই – বিচারপতি এ কে এম আব্দুল হাকিম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এই সময় তিনি বলেন, সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।দায়িত্বশীল ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন ই যথেষ্ট নয়। গণমাধ্যম কর্মীদের বিচক্ষনতা এবং নীতি নৈতিকতা ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। দেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। তাই প্রত্যেকের নিজ জায়গা থেকে দেশ ও জনগনের কল্যানে কাজ করা উচিত। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রনীত সাংবাদিকদের শপথনামা মেনে চলা উচিত। তাছাড়া প্রেস কাউন্সিল কর্তৃক প্রনীত সাংবাদিকদের অনুস্মরনীয় আচরন বিধি মেনে চলা উচিত।
কর্মশালায় বস্তনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রনীত আচারবিধি পালনের গুরুত্ব এবং অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যম কর্মীরা ইতিবাচক সাংবাদিকতার বিকাশে তাদের ভাবনা গুলো তুলে ধরেন।
প্রেস কাউন্সিলের সুপারেন্টেনডেন্ট মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মোঃ আব্দুস সবুর।

প্রশিক্ষণ কর্মশালায় ৪৬ জন প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশকারীদের মাঝে সনদপত্র বিতরন করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাহেব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন