1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী - অধ্যাপক মুজিবুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী - অধ্যাপক মুজিবুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী – অধ্যাপক মুজিবুর রহমান

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামির দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়। বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছন। তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমুদ্দিনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত  শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতিককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহ এর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চলানায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতিক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় কমিটির সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন