1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাংলাদেশ মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাংলাদেশ মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাংলাদেশ মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

মোঃ সানাউল্লাহ, বরগুনা
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৯১ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ, বরগুনা

আগামী ৪ মার্চ। এ উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে উৎসবের আমেজ। সাজ সাজ রব বিরাজ করছে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে।

ত্রি-বার্ষিক সম্মেলন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্তে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ।
প্রধান অতিথিী হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। প্রধান বক্তার বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
বিশেষ অতিথিী হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলু, নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি
মোঃ সাইফুল আলম মানিক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদুল হক লিকু সিকদার, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির
দিপু, বাংলাদেশ আওয়ামী লীগ সদর পৌর শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু,বাংলাদেশ আওয়ামী লীগ সদর পৌর শাখার সাধারন সম্পাদক রিজাউল বিশ্বাস প্রমূখ।

সম্মেলনে সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার সদস্য সচিব মোঃ শামীম আতিক (মহিদ)।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি সকল পর্যায়ের নেতাকর্মিদের দাওয়াত দিয়েছি। নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৪ মার্চ নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জাক জমকপূর্নভাবে অনুষ্ঠিত হবে। আমরা আয়োজনে কোন রকম কমতি রাখবোনা। এ সম্মেলনউপলক্ষে নড়াইলে নেতাকর্মিদের মনে সাজ সাজ রব ও আনন্দ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন