
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালী -২ বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সহযোগিতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রাস্থদেরকে ব্যাক্তিগত অনুদান দেয়া হয়েছে । শনিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় পটুয়াখালীর বাউফলের কালাইয়া গাজীর দোকান এলাকায় গতকাল ৬ টি দোকান আগুনে পুরে ছাই হয়ে গেছে এমন খবরে বাউফলের এমপির পক্ষে থেকে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলামের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রাস্থ ৬ জনকে অর্থিক সহযোগিতা করা হয়।
আগ্নিকান্ডে ক্ষতিগ্রাস্থ মোঃ সাহিন সিকদার, মুদি দোকান , মোঃরফিক মোল্লা মুদি দোকান ,মোঃবশির সিকদার ফার্মেসী, মোঃফারুক মুন্সি, মোঃকবির গাজী, ফার্মেসী ও মোঃসাহ আলম সহ ৬ জনকে ৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ মুজাহিদ , মোঃওহিদুল ইসলাম,মোঃহাসনাইন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ। #