1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নে কাউখালী এলাকায় মোঃজাকির সিকদারের জমিতে ভূমিদস্যূ মোঃ জলিল শিকদার সহ ৬ থেকে ৭ জন সঙ্গবদ্ধ দলের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর এনিয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ জাকির সিকদার।

 

স্থানীয় ও অভিযোগের সূত্রে জানা যায়, জাকির শিকদারের পৌতৃক জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একই এলাকার হালিম শিকদারের তিন ছেলে জলিল সিকদার, খলিল সিকদার, নজরুল শিকদার সহ সঙ্গবদ্ধ একটি দল বৃহস্পতিবার রাতে জাকির শিকদারের জমিতে লাগানো সাইনবোর্ডকে উপড়ে ফেলেন। এবং চক্রটি জাকির শিকদারকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি মেরে ফেলার হুমকি ও বাড়ি দখলের হুমকি দেন। সঙ্গবদ্ধ দলটি উশৃংখল হাওয়ায় বৃহস্পতিবার জাকির সিকদার বাউফল থানা একটি আইনি ব্যবস্থা নিতে অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে মোঃ জলিল সিকদার সত্যতা স্বীকার করে বলেন যে সাইনবোর্ড টি খুলে ফেলা হয়েছে এবং কোর্ট তাকে সাইনবোর্ড লাগাতে বলেনি তাই খুলে ফেলেছি।

বাউফল থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন