1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে দুস্থদের সেবায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে দুস্থদের সেবায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে দুস্থদের সেবায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল

পটুয়াখালীর বাউফলে ৭ শতাধিক অসহায় দুস্থ্যদের মাঝে কোস্টগার্ডের ম্যাডিকেল ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জুন) সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের বিসিজি বেইস ভোলা’র ব্যাবস্থাপনায় পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে ওই ক্যাম্পেইনে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও জনসচেতনতা সভা করা হয়। গাইনী বিশেষজ্ঞ বিসিজি বেইস ভোলা সার্জন লে: কমা: ইয়াসমিন আক্তার এএসসি (বিএন-১০১৩২৯) ও মেডিকেল অফিসার বিসিজি বেইস ভোলা সার্জন লে: মো. জাহিদুল ইসলাম এএমসি (বিএন- ১০২৩১৪) দুস্থদের পরীক্ষা-নীরিক্ষাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। আগামিতেও অব্যহত থাকবে উল্লেখ করে ক্যম্পেইন শেষে স্টাফ অফিসার (অপারেশান্স) লে: হাসান মেহেদী সচেতনতা সভায় জানায়, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও মানব পাচার রোধসহ এ ধরণের কার্যক্রম কোস্ট গার্ডের প্রতি আস্থা ও সন্মান বৃদ্ধি করবে। সভায় কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কলেজ শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন