1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে নিজের জমি দাবী করে খাল দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে নিজের জমি দাবী করে খাল দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে নিজের জমি দাবী করে খাল দখলের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল 

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ-ধানদি গ্রামের করিম মৃধা বাড়ি সংলগ্ন খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের জসীম মাতুব্বর নামের এক ব্যক্তি নিজের জমি দাবী করে বসত ঘর তোলার জন্য খালটির কিছু অংশ ভরাটের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামে কৃষির আবাদ বৃদ্ধির লক্ষ্যে কয়েকবছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খালটি খনন করে। খাল খনন করার পর ওই এলাকায় বোরো ও ইরি ধান সহ বিভিন্ন ফসলের আবাদ বেড়েছে। শনিবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, জসীম উদ্দিন নামের এক ব্যক্তি খালের মধ্যে পাইলিং করে বালু ভরাটের উদ্যোগ নিয়েছেন। বালু ভরাটের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের একাধিক কৃষক বলেন, জসীম উদ্দিন স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছেন না। খালটি ভরাট করা হলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে ওই গ্রামের সহস্রাধিক একর জমিতে ফসলের আবাদ হুমকির মুখ পড়বে। অবশ্য জসীম উদ্দিন খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার নিজস্ব জমিতে ঘর তোলার উদ্যোগ নিয়েছি। খালটি আমার জমির মধ্য দিয়ে কাটা হয়েছে। এ প্রসঙ্গে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন বলেন, আমার কাছে খাল দখলের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন