1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪০০ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলের কালিশুরি ইউনিয়নের পোনাহুরা এলাকায় বিশিষ্ট ব্যাবসায়ী, মালেশিয়ান প্রবাসী,সমাজ সেবক মোঃমাসুদুর রহমান মাসুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০/০৮/২৫) সকাল ১০ টায় পনাহুরা মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ ইরফান আবির জুয়েল ও ডাঃ দিপংকর চন্দ্র দাসদের দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।

কালীশুরী পোনাহুরা আব্দুল খালেক হাওলাদারের ছেলে প্রবাসী মোঃ মাসুদুর রহমান মাসুদের একান্ত  পৃষ্ঠপোষকতায় এই মেডিকেল ক্যাম্পে শত শত রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে প্রবাসী মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন পোনাহুরা  এলাকার গরীব, অসচ্ছল  রোগীদের কথা বিবেচনা করে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে প্রতি বছর  এরকমের ফ্রি চিকিৎসা চলমান থাকবে।

এসময়ে উপস্থিত ছিলেন  মোহাম্মদ তোফায়েল আহমেদ সরদার,মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত মোল্লা,মোঃরিয়াজুল ইসলাম সাজ্জাল,মোঃ আবু নাঈম,মোহাম্মদ হাবিবুর রহমান,মোহাম্মদ কাউসার হামিদ খান প্রমূখ।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন