1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বোনকে কুপিয়ে যখম করলো ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বোনকে কুপিয়ে যখম করলো ভাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বোনকে কুপিয়ে যখম করলো ভাই

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী ও তার বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে। শনিবার (২ মে) বিকেলে  উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইস্রাফিল ইসলাম রিফাত (২১) এবং তার বোন জুই আক্তার (১৭), রিফাত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ও জুই স্থানীয়  একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান  বিকেল ৪ টার দিকে রিফাত বাড়ির উঠানে নামলে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার বোন জুই আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, চিহ্নিত মাদক কারবারী নুর ইসলাম ওরফে সোহাগের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার পর আহতদের একটি মাদক আস্তানায় আটকে রাখা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দেয় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা রাজনৈতিক নেতাদের মাধ্যমে যোগাযোগ করলে তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রিফাত জানান, “আমাকে গামছা দিয়ে বেঁধে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। চিৎকার করলে আশপাশের মানুষ আসতে শুরু করলে তারা ভয়ভীতি দেখায়।”

অভিযুক্ত নুর ইসলাম ওরফে সোহাগ ঘটনার আংশিক স্বীকার করে দাবি করেন, “ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে নগদ টাকা নিয়ে গেছে। সেই কারণে তাকে মারধর করেছি, তবে তার বোনকে মারিনি।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে এখনো বাউফল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন