1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
​বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম তালুকদার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে যুবদলকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
​
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে রাজপথে ঐক্যের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকেই নেতৃত্ব দিতে হবে।
​অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন