1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে যুবলীগ নেতার মাছের আড়তে দুর্বৃত্তের আগুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে যুবলীগ নেতার মাছের আড়তে দুর্বৃত্তের আগুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে যুবলীগ নেতার মাছের আড়তে দুর্বৃত্তের আগুন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে জুয়েল মাহমুদ মৃধা নামে এক যুবলীগ নেতার মাছের আড়তে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।  আড়ত মালিক জুয়েল মৃধা কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।  ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন রাত পৌনে চারটার দিকে  আড়তের সামনে রুমে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন কর্মচারী নাজমুল । তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আড়তের  দক্ষিণ পাশে কাঠের জানালার ফাঁক দিয়ে খড়-কুটা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তে মধ্যে আগুন আড়তে ছড়িয়ে পড়ে।
আড়তের মালিক যুবলীগ নেতা জুয়েল মৃধা বলেন, আমাকে ব্যবসায়িক ভাবে ক্ষতি করার জন্য প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিত আগুন দিয়েছে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘ লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন