1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১ নভেম্বর) রাত অনুমান পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ঘটনার দিন রাত অনুমান ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খান এর ছেলে মো সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রি করার সময় ২০ পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবাক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫জনকে পুলিশ ছেড়ে দেয়।
মাদককারবারী  আটকের সংবাদ “বাউফল ফেস” নামক আইডি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এসময় সাংবাদিক ডিউক সহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি প্রদান করবে বলে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।
এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমার ও আমার  পরিবারের উপরে হামলা হতে পারে।
এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন , সংবাদ প্রকাশের জেরে হুমকীর ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, হুমকির  বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন