1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে ৫ টাকায় ঈদের বাজার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে ৫ টাকায় ঈদের বাজার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে ৫ টাকায় ঈদের বাজার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৭৫ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল

পটুয়াখালীর বাউফলে মাত্র ৫ টাকায় ঈদুল আযহার প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি হয়েছে।  ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি পোলাওয়ের চাল, আধা কেজি মসুর ডাল ও ১ প্যাকেট মসলা মাত্র ৫ টাকায় ক্রয় করেছেন বাউফলের ৭০ জন দুঃস্থ নারী ও পুরুষ। মাত্র ৫ টাকায় এতগুলো পন্য ক্রয় করতে পেরে মহাখুশি সুবিধাভোগীরা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ‘বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাত্র ৫ টাকার বিনিময়ে এসব পণ্য বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাউফলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. বায়েজিদুর রহমান, বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রাকিব প্রমুখ। আবদুর রহিম নামের এক বৃদ্ধ বলেন, কয়েকবছর আগে কর্মক্ষমতা হারিয়েছি। এখন কাজ করতে পারি না। এখানে এসে ৫ টাকায় বাজার করতে পেরে আমি খুশি। ২০১২  সাল থেকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার দুঃস্থ অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নামমাত্র মূল্যে দুঃস্থ দের হাতে পৌঁছে দিয়েছে। সংগঠনের সভাপতি ডা. মো. মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আগামীতেও দুঃস্থ মানুষের কল্যানের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, ঈদে সবাই গরীবদের মাঝে মাংস বিতরণ করলেও আনুসাঙ্গিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী অনেকেই কিনতে পারেন না। তিনি সবাইকে এ ধরনের কর্মসূচীর মাধ্যমে দুঃস্থদের কল্যানে এগিয়ে আসার আহবান জানান ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন