
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সহিদ গাজির মামলায় যুবদল নেতা সুজন ও উজ্জ্বল হোসেন নামের ২ জনকে বাউফল থানার পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। রবিবার বেলা ১২ টায় বাউফল থানা থেকে করা নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। কালাইয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃনিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন সহিদ গাজি কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে ছিল এবং ভিবিন্ন অপকর্ম করেছে তার মামলায় কালাইয়া যুবদলের দুর্দিনের ত্যাগী নেতা সুজন ও উজ্জ্বল হোসেন কে গ্রেফতার করে আদালত পাঠিয়ে কালাইয়া ইউনিয়ন বিএনপিকে হয়রানি করা হচ্ছে ।
যুবদল নেতা গ্রেফতারে বাউফল বিএনপির মধ্যে ক্ষোবের সৃষ্টি হয়েছে। এসময়ে উপস্থিত সংবাদ কর্মীদের সহিদ গাজির আওয়ামী লীগের কোষাধ্যক্ষ থাকা কালীন সময়ের একটি ছবি দেখানো হয়েছে এবং এই ছবিতে আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজের নৌকা মার্কার ব্যানারের সামনে নিয়ে সহিদ গাজি দারিয়ে আছেন। তাই এই রকম আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলায় যুবদলের নেতা কর্মী গ্রেফতার হবে সেটি খুবই দুঃখ জনক। আমি যুবদলের ২ নেতার এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই ও মামলা থেকে অবহিত দেয়ার আহ্বান জানাই। এসময়ে তার সাথে শতশত বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআখতারুজ্জামান বলেন মারামারির মামলায় সুজন, উজ্জ্বল কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং সহিদ গাজি আওয়ামী লীগের অপকর্মকারী কিনা যাচাই করে দেখে আইনি ব্যাবস্থা নেয়া হবে।