1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি নেতা ফরিদ গাজীকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি নেতা ফরিদ গাজীকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি নেতা ফরিদ গাজীকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মন্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য ফরিদ গাজীকে দলের সকল সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হুমকির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি শ্রেয়াংশু  সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন এর  যৌথ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

এর আগে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মন্ডল অভিযোগ করেন, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন বলে জানা গেছে। তাকে বহিষ্কার নয়, দলের সকল সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে এলাকায় ব্যানার ও ফেস্টুন টানানো হয়। এর পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এরই ধারাবাহিকতায় ফরিদ গাজী মুঠোফোনে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ওই কথোপকথনের প্রায় ১ মিনিট ৫৭ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন। তিনি জানান, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই ফরিদ গাজীসহ কয়েকজন তার ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাকে ৫০ লাখ চাঁদা দাবি এবং টাকা না দিলে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় বলে তার অভিযোগ। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এ ঘটনায় গোবিন্দ চন্দ্র মণ্ডল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন