1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রুবেল আশরাফুল, চরফ্যাসন
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাসন
ভোলার চরফ্যাসনে বিয়ের দাবি নিয়ে তরুণ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মাদ্রাসা পড়ুয়া এক তরুণী।
শুক্রবার (২৬ এপ্রিল) জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রেমিক মিজানের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। প্রেমিকার অবস্থানের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে প্রেমিক মিজান।
ঘটনাটি জানাজানি হলে গ্রাম-জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনশনরত তরুণীকে দেখেতে মিজানের বাড়িতে উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন।
প্রেমিক মিজান উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের মো. কালাম ফরাজীর ছেলে।
তরুণী জানান, একই মাদ্রাসায় পড়ার সুবাদে মিজানের সঙ্গে তার প্রায় ৩ বছর যাবত প্রেম চলছিল। মিজানের বাড়ি ও  তার বাড়ি একই গ্রামে হওয়ায় প্রায় রাতেই তাদের দুজনের দেখা সাক্ষাত হতো। মিজান তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে মিজান তালবাহানা শুরু করেন। পরে তিনি বিয়ের দাবি নিয়ে মিজানের বাড়িতে অবস্থান নেন।
এদিকে তরুণীর অবস্থানের পর মিজানের পরিবারের সদস্যরা তাকে বসত ঘরে রেখে সটকে পড়েছেন। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক মিজান বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
মিজানের বাবা কালাম ফরাজি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন