
এম এ অন্তর হাওলাদারঃ
ভোলা জেলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন শাখার উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত।
২৩ শে শুক্রবার সকালে উপজেলা কার্যালয়ে বোরহানউদ্দিন উপজেলা শাখার সেক্রেটারী কামাল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব ডাঃ হাসান আহমেদ মেহেদী বলেন, সংস্থার কাজ শুধু নামে নয় কাজের মাধ্যমে পরিচিত করতে হবে। মানুষের উপকারের স্বার্থেই এই সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতিদিন আপনাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তখনই হবে আপনার এবং সংগঠনের স্বার্থকতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা সভাপতি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক আবদুস সালাম, ভোলা জেলা সেক্রেটারী ডাঃ মোহাম্মদ হোসেন আলী, বরিশাল গৌরনদী হোমিও মেডিক্যাল কলেজ ডাঃ রাহাত আলম।
উপস্থিত ছিলেন দেউলা হাজীর জুমা জামে মসজিদ খতিব মাওলানা অহিদ উল্যাহ আনছারী, বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বাবুল, ডেপুটি সেক্রেটারী বোরহানউদ্দিন উপজেলা শাখা মোঃ কামাল হোসেন, অফিস সেক্রেটারী মোঃ নাছির কবিরাজ, হেলথ সেক্রেটারী আবদুর রহিম, অর্গানাইজ সেক্রেটারী মন্টু বিশ্বাস।