1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে পুলিশের চাকুরীর নামে প্রতারণা । প্রতারক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে পুলিশের চাকুরীর নামে প্রতারণা । প্রতারক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে পুলিশের চাকুরীর নামে প্রতারণা । প্রতারক আটক

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৮৩ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিনে পু‌লি‌শের চাকুরী দেওয়ার না‌মে লক্ষ-লক্ষ টাকা হা‌তি‌য়ে নেয়াওয়ায় মাহাবুব নামক প্রতারক চ‌ক্রের ১ সদস‌্যকে আটক ক‌রে‌ছে বোরহানউ‌দ্দিন থানা পু‌লিশ । গত ১মে বুধবার রাতে বোরহানউ‌দ্দিন থানার এস আই জ‌সিমসহ সঙ্গীয় ফোর্স অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রেন ।

আটককৃত মাহাবুব বড়মা‌নিকা ইউ‌নিয়‌নের ৩ নং ওয়া‌র্ডের র‌শিদ মিস্ত্রীর ছে‌লে । পু‌লিশ জানায়, গত ২০ মার্চ ২০২৪ ইং ভোলা পু‌লিশ ক‌ন‌ষ্টেবল নি‌য়োগ প‌রিক্ষা অনু‌ষ্ঠিত হয় । ওই নিয়ো‌গ প‌রিক্ষায় প্রতারক মাহাবুবসহ এক‌টি চক্র পুলিশের চাকুরী দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। বোরহানউ‌দ্দিন উপজেলার বড়মা‌নিকা ইউনিয়নের ৩ নং ওয়া‌র্ডের সাইফুল্লা’র ছে‌লে‌ মোবারক করিমকে চাকুরী দেয়ার ‌নামে ১৭ লাখ টাকার চু‌ক্তি ক‌রেন প্রতারক চক্রটি। এর ধারা‌বাহিকতায় দুইবা‌রে ১২ লাখ টাকা হা‌তি‌য়ে নেয় চ‌ক্রের দুই সদস‌্য মামুন ও মাহাবুব । মাহাবুব‌কে আটক কর‌লেও প্রতারক চ‌ক্রের মূল হোতা মামুন টাকা নেয়ার পর থে‌কেই পালাতক রয়েছেন।

ভুক্ত‌ভোগী মোবারক করিমের মা ফাইজা আক্তার জানান, চক্রটি আমার ছে‌লে‌কে পু‌লি‌শে চাকুরী দেয়ার কথা ব‌লে আমার কাছ থে‌কে ১২লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ আমা‌কে সর্বশান্ত ক‌রে দি‌য়ে‌ছে । কোন উপায় না পে‌য়ে আ‌মি থানায় মামলা রুজু ক‌রি ।

বোরহানউ‌দ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শা‌হিন ফ‌কির (‌বি‌পিএম ) ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে জানান, প্রতারণা মামলায় মাহাবুব না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে । তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।পু‌লি‌শে চাকুরী পে‌তে অনলাই‌নে মাত্র ১৬৪ টাকা খরচ হয় । এর বাই‌রে কেহ য‌দি বাড়‌তি টাকা দি‌য়ে পু‌লিশের নি‌য়ো‌গে প্রতারণার স্বীকার হয় তা‌কে সর্ব প্রকার আই‌নি সহায়তা দেওয়া হ‌বে ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন