1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে বিধবার কাছে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে বিধবার কাছে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে বিধবার কাছে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা  বোরহানউদ্দিন উপজেলায় এক বৃদ্ধা বিধবার কাছ থেকে চাঁদা দাবি, বসতঘরে হামলা, জমি দখল, ফসল ও মাছ লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সামছুন নাহার (৬০) জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার  দক্ষিণ কুতুবা ছাগলা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর স্বামী মৃত চাঁন মিয়া গোলদার ২০১৮ সালে মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ অবস্থায় স্বামীর ভিটাতেই বসবাস করছেন। তিনি একজন অসহায় বিধবা নারী, যার উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই।
তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত রিপন গোলদার (যুবদল সভাপতি, কুতুবা ইউনিয়ন দক্ষিণ), নয়ন গোলদার (স্বেচ্ছাসেবকদল সেক্রেটারি) ও ফারুক গোলদার (৯ নম্বর ওয়ার্ড মূলদল সাংগঠনিক সম্পাদক) তাঁর কাছে ২ লক্ষ  টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাঁর বসতঘরে হামলা চালায় এবং পেট্রোল ঢেলে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযুক্তরা জোরপূর্বক তাঁর চাষকৃত জমির ধান কেটে নেয়, জমি দখল করে নেয় এবং সেখানে মুরগির ফার্ম স্থাপন করে। এছাড়াও সশস্ত্র লোকজন নিয়ে এসে তাঁর পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী জানান, এসব ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের বিষয়টি জানালেও তিনি কোনো প্রতিকার পাননি।

 

সংবাদ সম্মেলনে সামছুন নাহার বলেন, “আমি কারও ক্ষতি করিনি। স্বামী জীবনদশায় কষ্ট করে যে সামান্য সম্পত্তি রেখে গেছেন, সেটুকু নিয়েই আমি বাঁচতে চাই। কিন্তু আজ আমার ঘরবাড়ি ও জীবন দুটোই হুমকির মুখে।”
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের বিবেকবান নাগরিকদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, বৃদ্ধ সামছুন নাহারের একমাত্র মেয়ে লাকি স্বামীর সংসারে রয়েছেন। তাঁর দুই ছেলের মধ্যে একজন রুবেল প্রতিবন্ধী, অন্যজন রোমান স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচারের আশায় নিজের দুর্দশার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন ওই বৃদ্ধ বিধবা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন