1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে ভোটারকে টাকা দেয়ার ছবি ভাইরাল, ক্ষমা চেয়েছে চেয়ারম্যান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে ভোটারকে টাকা দেয়ার ছবি ভাইরাল, ক্ষমা চেয়েছে চেয়ারম্যান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে ভোটারকে টাকা দেয়ার ছবি ভাইরাল, ক্ষমা চেয়েছে চেয়ারম্যান

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এক ভোটারকে টাকা দেয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে ক্ষমা চেয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃর্ধা। শনিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেন।
এর আগে একই দিন দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান মহিবুল্লাহ মৃর্ধাকে চিঠি দিয়ে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
মহিবুল্লাহ মৃর্ধা বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে ভোটারদের লিফলেট দেয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা দেয়ার অভিযোগ ওঠে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বলেন, ‘এক ভোটারকে লিফলেটের মধ্যে করে টাকা দেয়ার একটি ছবি শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আমরা তা যাচাই-বাছাই করে সত্যতা পাই। এরপর মহিবুল্লাহ মৃর্ধাকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করা হয়। এ বিষয়ে তিনি সন্ধ্যায় লিখিত জবাব দিয়েছেন। প্রথমবারের মতো ভুল করার জন্য তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।’
এদিকে অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরীসহ তাঁর কর্মী-সমর্থকরা প্রায়ই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এছাড়াও ভোটারদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সাধারণ ভোটারেরা বলছেন, জাফরুল্লাহ চৌধুরী ভোলা-২ আসনের সাংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল এর আপন বড় বোন জামাই। যাঁর কারনে তিনি নির্বাচনে বল প্রয়োগ করার চেষ্টা করছেন। এছাড়াও এই উপজেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রার্থী কিংবা তার কোনো কর্মী-সমর্থকরা যদি ভোটারদেরকে ভয়ভীতি দেখায়, এমন কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন এই তিনটি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন