1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে যুবদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ছবি অবমাননা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর প্রচার-প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা যুবদলের আয়োজনে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবাদ মিছিল নিয়ে জড়ো হন যুবদলের নেতাকর্মীরা। এরপর তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কিছু ছোট ছোট দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করছে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর প্রচার-প্রচারণা চালাচ্ছে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ঘৃন্য কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা বোরহানউদ্দিন উপজেলা যুবদলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে, যুবদল এর দাঁত ভাঙা জবাব দেবে।

 

বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সিহাব হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক ফখরুল আলম মিঠু ও রুবেল কাজী।
এছাড়া ইউনিয়ন ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন