1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ৩১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ৩১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ৩১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
Spread the love

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১৯ মার্চ দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় ২৯০০ পরিবার ও বোরহানউদ্দিন পৌরসভায় ২০০ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল সিদ্ধ চাল, গুঁড়া চাল, সেমাই, চিনি, দুধ, কিচমিচ, বাদামসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাকসুদুর রহমান, জেলা কর্মপরিষদের সদস্য ও বোরহানউদ্দ্দিন পৌর মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ এ এইচ এম ওয়ালিউল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমানুল্লাহ, সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ আর্থিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময়ই মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই, সমাজের বিত্তবান মানুষরাও যেন এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান।”

এ সময় বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা কর্মসূচি সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন